ঈদ উপলক্ষ্যে বৃদ্ধদের নিয়ে ফুটবল ম্যাচ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ৫৫ উর্ধ্বদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মে) বিকাল ৫ টায় জাগরণী সংসদের আয়োজনে ও অস্ট্রেলিয়া প্রবাসী নজরুল ইসলাম নাফিজ এর সহযোগিতায় প্রেসিডেন্ট একাদশ ও সেক্রেটারি একাদশ ম্যাচে ১-১ গোলে খেলা সমতা হয়।
জাগরণী সংসদের সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরী। এসময় খেলা উদ্বোধন করেন জাগরণী সংসদের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন।
বিশেষ অতিথি ছিলেন, সরকারি বিক্রমপুর কে.বি কলেজের অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আলতাফ হোসেন মন্টু বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার রুকনুজ্জামান কাঞ্চন। খেলায় ধারাভাষ্য দেন জাগরণী সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেন।
মিজানুর রহমান/ বার্তা বাজার/এসজে