কালিগঞ্জে অগ্নিকাণ্ডে তিন বাড়ি পুড়ে ছাই: ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
সাতক্ষীরার কালিগঞ্জে তিনটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই তিনটি বাড়ির প্রায় সব পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাঁকশিয়ালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। বাড়ি ৩টি পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য শুকচাঁদ গাজী, সোনা মনি, ভারতী দাসী জানান, বিকেলে হঠাৎ করেই তাদের বসতঘরে আগুন লেগে যায়। প্রথম দিকে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তারা আরও জানান, বাসস্থান হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। কিভাবে আগুন লেগেছে তা তারা বলেতে পারিনি।
স্থানীয় রিয়াজুল ইসলাম, মোতাহার হোসেন জানান, আগুনে পুড়ে ওই তিনটি বাড়ির সব কিছু ছাই হয়ে গেছে। তবে কি কারণে, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারবো না।
কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: নাছিম উদ্দিন জানান, ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা প্রাথমিক পর্যায়ে ধারণা করছি আগুনটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসজে