আল্লাহ চাইলে আমরা আরও ৬ মাস ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পারবো: হামাস
ইহুদিবাদী ইসরায়লের বিরুদ্ধে টানা ৬ ম,আস যুদ্ধ চালিয়ে যাওয়ার মত ক্ষেপণাস্ত্র হামাসের মজুদে আছে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন। আল্লাহ চাইলে আমরা আরও ৬ মাস টানা লড়াই করে যেতে পারবো ইসরায়েলের বিরুদ্ধে।
হামাসের রকেট হামলায় এক ইসরাইলি নিহত হবার কয়েক মিনিট পর তিনি এই ঘোষণা দেন।
আবু ওবায়দা বলেন, গাজার আবাসিক ভবনে নির্বিচার বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের জন্য শিগগিরই বড় ধরণের পরিণতি অপেক্ষা করছে।
এর আগে, হামাসের ছোড়া রকেট ইসরাইলের রাজধানী তেলআবিবের রামাত গান এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে ৫০ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া তেলআবিবের কাছে আরব টাউন, রিশন লিজন এলাকায়ও রকেট বিস্ফোরিত হয়।
বার্তা বাজার/এসজে