দেড়শ বছরের পুরনো মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর মধ্যপাড়া এলাকার কাশারুবাড়িতে প্রায় দেড় শতাধিক বছরের প্রাচীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ও বালক দ্বীনবন্ধু মন্দিরের জায়গা বেদখলের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার (১৫ মে) সকালে মন্দির প্রাঙ্গণে জায়গা উদ্ধার ও মন্দির পূনঃপ্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করে সনাতন ধর্মের লোকজন।
জানা যায়, প্রায় দুইশত বছর পূর্বে ওই মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণের পূজা অর্চনা করা হতো। ওই সম্পত্তির মালিক ছিলেন হিন্দুদের ভগবান শ্রী কৃষ্ণের ভক্ত বালক দ্বীনবন্ধুর পরিবার। দেড় শতাধিক বছর পূর্বে শ্রী কৃষ্ণের ধ্যান ও আরাধনা করে যজ্ঞ অবস্থায় মাত্র ১৭ বছর বয়সে এই মহাসাধক বালক দ্বীনবন্ধু দেহত্যাগ করেন।
ওই মন্দিরেই তার দেহ সমাধি করা হয়েছিলো। এরপর থেকে ওই মন্দিরের নামকরণ করা হয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ও বালক দ্বীনবন্ধু মন্দির। প্রতিবছরের ১৭ই মাঘ ওই মন্দিরে বালক দ্বীনবন্ধুর প্রয়ান দিবস উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আহোজন করা হয়। বর্তমানে ওই মন্দির সংলগ্ন জায়গায় একটি সরকারি প্রাইমারি স্কুল রয়েছে। ওই স্কুলের দু’তলার সিড়ি ও টয়লেট নির্মাণের কারনে মন্দিরের জায়গা বেদখল ও সংস্কারের অভাবে মন্দিরের অস্তিত্ব বিলুপ্তির পথে।
এমতাবস্থায় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার সকালে মন্দিরটি স্থানান্তর করে পার্শ্ববর্তী দ্বীনবন্ধুর নামে রেকর্ডকৃত জায়গায় পুনঃপ্রতিষ্ঠা করার জন্য মানববন্ধন করেন।
মানববন্ধনে মহাসাধক দ্বীনবন্ধুর জায়গায় যেন আর কোন স্থাপনা বা দখল করতে না পারে সেজন্য সরকারের প্রতি জোর দাবী জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেক্রেটারি নারায়ন সরকার, ভানু দেব, রুবেল দেব, শিমূল বনিক, মনিন্দ্র মজুমদার, সজল বনিক ও ডাঃ নারায়ন বনিক প্রমূখ।
আক্তারুজ্জামান/বার্তা বাজার/এসজে