আল-জাজিরার অফিসে ইসরায়েলের হামলা

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার গাজা উপত্যকায় থাকা একটি কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১৫ মে) এই হামলায় আল-জাজিরাসহ বেশ কএয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অফিসে বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেয় তারা।

আল-জাজিরার এক খবরে বলা হয়, তাদের কার্যালয়ের ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি।

প্রকাশিত এক ছবিতে দেখা যায়, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে। ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস ব্যুরোও কার্যালয় ছিল। ঘণ্টাখানেক আগে এটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া আরও একাধিক আবাসিক অ্যাপার্ট্মেন্ট ছিল সেখানে।

উল্লেখ্য, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মারা গেছেন ১৪৪ ফিলিস্তিনি। এর মধ্যে রয়েছেন ৩৯ শিশু ও ২২ নারী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর