ফিলিস্তিনের হামলায় ইসরায়েলে থাকা ভারতীয়র মৃত্যু, আতংকে ১৪ হাজার ভারতীয়

বাংলাদেশ থেকে ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ থাকলেও বহু ভারতীয় মানুষ নার্সের কাজ করার জন্য পাড়ি জমায় ইসরায়েলে। সম্প্রতি ফিলিস্তিনের রকেট হামলায় ইসরায়েলের ইহুদীদের মত বিপদে আছে সেখানে থাকা ভারতীয়রাও।

মঙ্গলবার (১১ মে) গাজা থেকে ছোড়া রকেট হামলায় ইসরায়েলে থাকা এক ভারতীয় নিহত হয়েছেন। কেরালা রাজ্যের ইদুক্কি জেলার কে সন্তোষের স্ত্রী সৌম্য সন্তোষ এই হামলায় মারা গেছেন। তিনি নার্সের কাজ করতেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সৌম্য সন্তোষ। হঠাৎই, প্রচণ্ড আওয়াজ হয় এবং ভিডিও কল বন্ধ হয়ে যায়। এরপর বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। যোগাযোগ করা হয় অ্য়াক্সেলন শহরে বসবাসকারী তাদের পরিচিতদের সঙ্গে। ইসরায়েল কর্তৃপক্ষ জানায় তিনি মারা গেছেন রকেট হামলায়। এছাড়া এই নারীর মত অনেকেই এখন আছে আতংকে।

অনেক ভারতীয়ই নার্সিং পেশায় ইসরায়েলে থাকেন। প্রবীণদের দেখাশোনা-সহ গৃহস্থলীর নানান কাজকর্ম করেন তারা। এর মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষে তাদের এখন আতঙ্কে দিন কাটছে। ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে রকেট, এয়ার সাইরেনে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়। প্রাণভয়ে বিনিদ্র রাত কাটাচ্ছেন ভারতীয়রা।

ইসরায়েলে ভারতীয় দূতাবাসের ২০১৯ সাল পর্যন্ত পরিসংখ্যান বলছে, ১৪ হাজার ভারতীয় এই দেশে কর্মরত। তার মধ্যে ১৩ হাজার ২০০ জন নার্স-গৃহ পরিচারিকার কাজ করেন। ভাল বেতন এবং ভিসা সংক্রান্ত জটিলতা না থাকায় ইসরায়েলে কাজ করতে যান অনেক ভারতীয়। রকেট হামলায় নিহত সৌম্যও ৮০ বছরের এক বৃদ্ধার দেখাশোনা করতেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর