ফিলিস্তিনে ইসরায়লের অবিরত হামলার বিষয়ে পদক্ষেপ নিতে জরুরি বৈঠক আহ্বান করেছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। ৫৭টি মুসলিম দেশকে এই বৈঠকে বসার আমন্ত্রণা জানানো হয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে এবারের বৈঠকের ডাক দিয়েছেন সৌদি আরব।
তাদের খবরে বলা হয়, ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনে ইসরাইলি হামলার বিষয়ে বক্তব্য রাখবেন।
তবে ইতোমধ্যে, ইসরায়েল দ্বারা নিষ্পেষিত ফিলিস্তিনের পাশে থাকার সরাসরি ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বৈরী আচরণ থেকে রক্ষার জন্য কঠোর অবস্থান গ্রহণেরও আহ্বান জানিয়েছে তারা।
শনিবার (১৫ মে) এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ কথা জানিয়ে বলেন, ফিলিস্তিন এবং তার দেশের জনগণের আন্দোলনকে রাজনীতি, অর্থনীতি ও নৈতিকতার দিক দিয়ে সর্বদা সমর্থন দিয়ে আসছে।
বার্তা বাজার/এসজে