করোনা প্রতিরোধে সাভার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের পরিকল্পনা

ঢাকার সাভার উপজেলাসহ সারাদেশে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।

শনিবার (১৫ মে) বার্তা বাজারকে এই ভাইরাস প্রতিরোধে নানাবিধ পরিকল্পনার কথা জানান তিনি।

সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সায়েমুল হুদা জানান, করোনা ভাইরাস প্রতিরোধ করনে নিম্ন বর্ণিত পরিকল্পনা নেওয়া যেতে পারেঃ

১) সংক্রমণ আইন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন।

২) সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যদের স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন এবং করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সাথে সমন্বয়করন।

৩) সকল মসজিদ ও মাদ্রাসায় কমিটির মাধ্যমে পর্যাপ্ত মাস্ক ও সেনেটাইজার সংরক্ষণ করা ও প্রতিবার নামাজের পূর্বে সকলের সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিচ্শিতকরন।

৪) দূর্যোগ ও অতিমারিতে জনগনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে রেডিও,টেলিভিশন ও গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে ব্যাপক প্রচারণা নিচ্শিতকরন।

৫) শিল্প কারখানায় স্ব স্ব প্রতিষ্ঠান করোনা নমুনা সংগ্রহ করবার একাধিক বুথ স্থাপন।

৬) রেপিড এন্টিজেন টেস্ট (সকল উপজেলায় চলমান আছে) নমুনা সংগ্রহ করবার জন্য প্রশিক্ষিত জনবল বৃদ্ধিকরণ। ভ্যাকসিনের আওতায় ম্যাক্সিমাম জনগনকে সম্পৃক্তকরন।

৭) সকল শ্রেনী পেশার মানুষকে দল মত নির্বিশেষে করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে সম্পৃক্তকরন।
ফ্রন্ট লাইনে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে যথাযত মূল্যায়ন ও উৎসাহিকরন।

৮) মাস্ক বিহীন যেখানে যাকে পাওয়া যাবে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। মাস্কবিহীন যানবাহন থেকে শুরু করে কোন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না।

৯) পজিটিভ রোগী সুস্থ্য না হওয়া পর্যন্ত বা যথাযত পেপারস জমা না দেওয়া পর্যন্ত কর্মস্থলে যোগদান করতে পারবেন না।

১০) জয় আমাদের হবেই ইনশাআল্লাহ যদি নিজে দায়িত্বশীল হই তবেই।

সাভারে করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ অবস্থা প্রসঙ্গে ডা. হুদা জানান, সাভারে সর্বশেষ গত ১১ মে, ২০২১ তারিখে মোট ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়, এদের মধ্যে ১ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, ২০২০ সালের ৮ মে থেকে ১২ মে, ২০২১ তারিখ পর্যন্ত সাভারে মোট ১৫৬৬৪ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এদের মধ্যে ২৩৯০ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন এবং আক্রান্তদের ভিতর মোট ৪৩ জন মৃত্যুবরণ করেন। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পজিটিভ কোনো রোগী ভর্তি নেই বলেও জানান তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর