আন্তর্জাতিক চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনে আবারও হামলার প্রস্তুতি ইসরায়েলের
ইসরায়েলের বর্বরতায় ঈদের দিন থেকে এই পর্যন্ত ফিলিস্তিনে ৩১ শিশুসহ মারা গেছেন ১৪৪ জন। এর মধ্যে অনেক অন্তঃসত্ত্বা নারীও আছেন।
কিন্তু এত বর্বরতার পরেও আন্তর্জাতিক অনেক চাপকে তোয়াক্কা না করে আরও শক্তিশালীভাবে ফিলিস্তিনে হামলা চালাবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সোমবার থেকে চলা হামলায় ইসরাইলি বাহিনীর নতুন লক্ষ্যবস্তু গাজার আবাসিক স্থাপনা। যেখানে ৫ দিনে গুড়িয়ে দেয়া হয় ৩১ টি স্কুলসহ অন্তত ২’শ ভবন।
চলমান পরিস্থিতি মোকাবিলায় বরাবরের মতই শান্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কিন্তু এসবের ধারধারি না নেতানিয়াহু।
জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, চলমান হানাহানি উগ্রপন্থীদের আরও উৎসাহিত করে তুলবে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হলেও মারণাস্ত্র ব্যবহার বন্ধ করতে হবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, ইসরাইলি ভূমিতে ক্ষেপনাস্ত্র পাঠিয়ে হামাস যে ভুল করেছে, তার চড়া মূল্য দিতে হবে ফিলিস্তিনিদের। আমাদের হাত থেকে পালিয়ে বাঁচার বৃথা চেষ্টা করে কোন লাভ হবে না।
তবে ইসরায়েলিদের এমন দম্ভের প্রেক্ষিতে তুরস্কের এরদোগান বলেন, আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। পুরো বিশ্ব ইসরায়েলের পক্ষে গেলেও আমরা ফিলিস্তিনের হাতই ধরবো।
বার্তা বাজার/এসজে