সুন্দরবনে বাঘের থাবায় বাবার পর এবার ছেলেরও মৃত্যু (ভিডিওসহ)

সুন্দরবনে বাঘের আক্রমণে রেজাউল ইসলাম নামে এক মৌয়াল নিহত হয়েছে। এর আগে ২০১৪ সালে রেজাউলের বাবাও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হয়েছিল।

শুক্রবার (১৪মে) বিকেলে পশ্চিম সুন্দরবনের তালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

জানা যায়, গত ৩রা মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ দিয়ে মধু কাটার উদ্দেশ্যে সুন্দরবনে যায় নিহত রেজাউলসহ তার বহরে থাকা ৩টি নৌকার ২৫ জন মৌয়াল। ঈদের সময়ও বাড়িতে ফেরেনি তারা।

রেজাউলের সহযোগী মৌয়ালরা জানায়, শুক্রবার (১৪ মে) বিকেলে রেজাউলকে বাঘে আক্রমণ। পরে তারা তাঁর মৃতদেহ উদ্ধার করে নিয়ে বাড়ি আসে।

এ বিষয়ে সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, বনজীবীদের মাধ্যমে বাঘের আক্রমণে রেজাউল নামে এক ব্যক্তির নিহতের বিষয়টি শুনেছি। সেসহ কয়েকজন কিছুদিন আগে মধু কাটার উদ্দেশে পাস নিয়ে বনে গিয়েছিল। এ ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের পর সার্বিক অবস্থা জানা যাবে।

উল্লেখ্য, প্রায় ৭ বছর আগে ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে মারা যায়।

ভিডিও আসছে…

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর