চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের মামলায় আটক সাতকানিয়ার সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত, পুলিশের করা সাত দিনের রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
জেলা কোর্ট পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত বলেন, গতকাল (শুক্রবার) মধ্যরাতে সাতকানিয়া পৌরসভা ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর হাটহাজারীর তিন মামলায় আটক দেখিয়ে আজ বিকেলে আদালতে তোলা হয়। আদাতে ৭ দিনের রিমান্ড শুনানী হয়। শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আগে ২০১৮ সালের ৩ আগস্ট নগরীর পাহাড়তলী থানার মুরগির ফার্ম এলাকায় বিএনপির কাউন্সিলরের বাড়ি থেকে আটক হয়েছিলেন তিনি।
বার্তাবাজার/পি