দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬১ জন। যার মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জন। এর আগে ঈদের দিন আক্রান্ত শনাক্ত হয়েছিল ১ হাজার ২৯০ জন।
শনিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, একদিনে ৩ হাজার ৭৫৮ টি নমুনা পরীক্ষা করে এই শনাক্তের সংখ্যা নিরুপন করা হয়।
তাছাড়া একদিনে আরও মারা গেছেন ২২ জন। এর ফলে মোট মৃতের সঅংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪ জনে। ২৪ ঘণ্টার পরীক্ষার অনুপাতে শনাক্ত ৬.৯৫ শতাংশ।
গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হয় দেশে। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যায়। এতে মৃত্যুর মিছিলও বড় হয়।
বার্তা বাজার/এসজে