আ’লীগের ব্যানার ছিড়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ায় মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের ব্যানার ছিড়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সর্মথকরা।

আজ শনিবার (১৫ মে) ২ ঘটিকার দিকে বারুইপাড়া ইউনিয়নের সাইফুন ব্রিজ সংলগ্ন এ মানববন্ধন করেন বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ।

এ সময় বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন বলেন, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে বারুইপাড়া ইউনিয়ন বাসিকে ঈদ শুভেচ্ছা জানানোর জন্য একটি বেনার সাইফুন ব্রিজ সংলগ্ন লাগানো হয় কিন্তু গত (১৩-৫-২১) বৃহস্পতিবার রাত্রে বর্তমান বারুইপাড়া ইউনিয়ন এর জাসদ সমর্থিত চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে জাসদ গণবাহিনীর সন্ত্রাসীরা আওয়ামী লীগের ব্যানারটি ছেড়ে দেয়।

তিনি আরো বলেন, আমি ১৮ বছর বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারুইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার কারণে আমাকে এবং আমার দল আওয়ামীলীগের মানুষের মনে ভীতি সৃষ্টি করতে চাই জাসদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবারো মানুষের মনে ভয়-ভীতি সৃষ্টি করতে চাই বারুইপাড়া ইউনিয়ন জাসদ সমর্থিত চেয়ারম্যান সাইদুর রহমান।

এসময় স্থানীয়রা আরো বলেন আওয়ামীলীগকে ছোট করার জন্য এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দুর্বল করার জন্য এই জঘন্যতম কাজটি জাসদ নেতা সাইদুর রহমান ও তার গণবাহিনী করেছে।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার সাথে কথা বললে তিনি জানান এ বিষয়ে আমরা মৌখিক অভিযোগ পেয়েছে আমরা তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর