ইসরায়েলের বিমান হামলায় মাত্র ৪০ মিনিটে নিহত হয়েছেন ১৩ জন ফিলিস্তিনি নাগরিক। ঈদ ও তার পরদিন যেখানে খুশিতে ভাসার কথা মুসলিম দেশটির নাগরিকদের, সেখানে একের পর এক মরদেহ কবরে নামাতে হয়েছে তাদের।
রয়টার্স জানায়, শুক্রবার (১৫ মে) ভোরে ভয়ংকর অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। আকাশপথে ১৬০ যুদ্ধ বিমান আর স্থালপথে ট্যাংক নিয়ে চলে এই অভিযান। ৪০ মিনিটের অভিযানে ১৩ জন ফিলিস্তিনি মারা যান।
নিহতদের মধ্যে রয়েছে এক নারী ও তার ৩ শিশু সন্তান। কামান দিয়ে তাদের বাড়িটি গুড়িয়ে দেয় ইহুদি সেনারা। পরে ধ্বংসস্তুপের ভেতর থেকে মরদেহ ৪টি উদ্ধার করা হয়। এদিকে ফিলিস্তিনের অন্য ভূখন্ড পশ্চিম তীরে ইসরায়েলিদের রুখে দেওয়ার সময় মারা গেছেন ৭ ফিলিস্তিনি।
ভয়াবহ এই হামলা শনিবারেও চলছে বলে জানিয়েছে কাতারের গণমাধ্যম আল জাজিরা। এ পর্যন্ত ১৩৯ জন ফিলিস্তিনি মারা গেছেন। তার মধ্যে শিশুই আছে ৪০ জন।
বার্তা বাজার/এসজে