কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে, প্রজ্ঞাপন রোববার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন আগামী ১৬ মে শেষ হবে। এরপর আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৫ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, দেশে এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তা আরও এক সপ্তাহ বাড়ানো হবে। কাল এ বিষয়ে আগামীকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

সেক্ষেত্রে ঈদে গ্রামে যাওয়া মানুষগুলো কিভাবে কর্মস্থলে ফিরবেন সে ব্যাপারেও চিন্তা করছে সরকার। বিধিনিষেধে কি কি থাকবে তা আলোচনার মাধ্যমে ঠিক করে কাল জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার (১৩ মে) তিনি বলেছিলেন, করোনার সংক্রমণ রোধে আগামী ১৬ মের পর থেকে আরও এক দফা লকডাউন বাড়তে পারে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশ বিচারিক ক্ষমতা দেয়া হবে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন জারি করে সরকার। ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। যা আগামী ১৬ মে পর্যন্ত চলবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর