ভোলায় ডায়াগনস্টিক সেন্টারসহ ৬ দোকান পুড়ে ছাই

ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ডায়াগনস্টিক সেন্টারসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।

শনিবার (১৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে দৌলতখান উপ-শরের উত্তর মাথায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অলি ষ্টোর মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আশাপাশের দোকান ও একটি ডায়াগনস্টিক সেন্টার পুড়ে যায়। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসসে দু’টি ইউনিট গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে নেভাতে সক্ষম হয়।

কয়েকজন ব্যবসায়ী জানান, এই দোকান দিয়ে চলে তাদের সংসার। লাখ টাকা ঋণ নিয়ে অনেকেই ব্যবসায় বাড়িয়েছেন। দোকান পুড়ে যাওয়ায় তারা সর্বস্ব হারিয়েছে। কীভাবে নতুন করে ব্যবসা শুরু করবে তা নিয়ে চিন্তিত তারা।

দৌলতখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভানোর ফলে বাকি দোকানগুলো রক্ষা করতে পেরেছি।

দৌলতখান থানার ওসি বজলুর রহমান ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর