ঘুমন্ত স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলো স্ত্রী

নেত্রকোনায় কলমাকান্দায় স্বামী মো. রুক্কু মিয়া(৩৫) কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী রুবিনা আক্তার(২৭)। এমনই এক বর্বরোচিত ঘটনা ঘটেছে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামে।

নিহত স্বামী রুকু মিয়া পূর্বধলা উপজেলার লেটির কান্দা গ্রামের সামছু উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঢাকার গাজীপুর থেকে সন্তানদের দেখার জন্য সন্তানদের নানা বাড়িতে এসেছিলেন রুক্কু মিয়া। ঈদের দিন (১৪ মে) রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন রুক্ক মিয়া। ঘুমের মধ্যেই গভীররাতে কুড়াল দিয়ে কুপিয়ে স্বামী রুক্ক মিয়াকে নির্মমভাবে খুন করেন স্ত্রী রুবিনা আক্তার।

রুক্কু ও রুবিনার ১০ বছরের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। কিন্তু কয়েকমাস আগে রুবিনা রুক্কুকে তালাক দেন। ঈদে সন্তানদের দেখার জন্য মূলত শ্বশুর বাড়িতে এসেছিলেন রুক্কু মিয়া। রুবিনা আক্তার কৈলাটি গ্রামের ফজলুর রহমানের মেয়ে।

কলমাকান্দা থানার অফিসার ইন-চার্জ মো. এ.টি.এম মাহমুদুল হক ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রুবিনা আক্তারকে আটক করেছি।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর