ট্রাক-ভটভটি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত, আহত ৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার (১৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার ধানসুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম হোসেন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিম, তোসিকুল ইসলাম ও আলাউদ্দিন হক। তারা ধান কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার আড্ডা থেকে নাচোল অভিমুখে আসা একটি ধানভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ওপরে থাকা তিন ধান কাটার শ্রমিক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন কমপক্ষে ছয় শ্রমিক। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর