জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আটক

জামায়াতের চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও সাতকানিয়ার সাবেক সাংসদ(এমপি) শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) ভোরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ছমদর পাড়া থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারিতে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর