তাহসান-মিথিলার ‘শনিবার সারপ্রাইজ’ রহস্য উন্মোচন

অবশেষে তাহসান-মিথিলার ‘শনিবার সারপ্রাইজ’ রহস্যের উন্মোচন হল। আর সেটি হলো-বিচ্ছেদের পর এই প্রথম মুখোমুখি বসতে যাচ্ছেন এই দুই তারকা। কথা বলবেন জীবনের নানা বিষয় নিয়ে।

শনিবার রাত ৯টায় ফেসবুক লাইভে আসবেন এ সাবেক তারকা দম্পতি। ই-কমার্স সাইট ইভ্যালির ফেসবুক পেজ থেকে এই লাইভ সম্প্রচার হবে।

এটাই হলো তাহসান-মিথিলার শনিবারের সারপ্রাইজ, জানালেন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘শনিবার রাত ঠিক ৯টায় উনারা দুজন সরাসরি হাজির হবেন ফেসবুক লাইভে। সঞ্চালনা করবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভেদ। তাহসানের পর ইভ্যালির দ্বিতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন রাফিয়াথ রশিদ মিথিলা। সেই উপলক্ষে এই আয়োজন।’

রহস্য উন্মোচনের পরেও যে রহস্য থেকেই যায়। সংসার জীবন বিচ্ছেদের লম্বা বিরতির পর নতুনকরে দু’জনে মুখোমুখি বসে কী আলাপ করবেন? এমন কৌতূহল থাকতেই পারে ভক্ত-অনুরাগীদের।

সেই রহস্যটাও ফাঁস করলেন আরিফ আর হোসেন। বললেন, ‘যতদূর জানি সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তারা। ঈদ, আগামীর পরিকল্পনা, জীবনের নেতিবাচক আর ইতিবাচক অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। বলতে পারের এটা একেবারেই এক্সক্লুসিভ একটি সেলিব্রিটি শো।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর