বিশ্বে একদিনে আক্রান্ত প্রায় ৭ লাখ, মৃত্যু সাড়ে ১২ হাজার

মহামারি করোনায় শুক্রবার (১৪ মে) বিশ্বের বিভিন্ন দেশে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৯০ হাজার ৮৩২ জনে। আর এদিন বিশ্বে মৃত্যু হয়েছে মোট ১২ হাজার ৫১১ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত ও সুস্থ হয়ে ওঠা রোগীদের হালনাগাদ সংখ্যা প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। শুক্রবার ভারতে নতুন রোগীর তালিকায় নাম লিখিয়েছেন ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন, মারা গেছেন ৩ হাজার ৮৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন, মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ২২৯ জন।

দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় ভারতের পরেই অবস্থান করছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৮৬ জন, , মারা গেছেন ২ হাজার ১৮৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩ জন, মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৫ জন।

করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছর মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৬ কোটি ২৫ লাখ ২০ হাজার ৮১৭ জন, মারা গেছেন মোট ৩৩ লাখ ৭০ হাজার ৭৬২ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর