রাজধানীতেও মিলল করোনার ভারতীয় ধরণ

করোনা রুপ পালটে আক্রমণ করেছে ভারতে। যার ফলে মুহুর্তের মধ্যেই মারা যাচ্ছে মানুষ। এই মৃতদেহ নিয়েও স্বজনরা পড়ছেন বিপাকে। মৃত্যুর মিছিল এত বড় হতে কোনো দেশই দেখেনি এর আগে। এবার ভারতের এই ধরণের করোনার সন্ধান পাওয়া গেছে রাজধানীর ডিএনসিসির করোনা হাসপাতালে আসা দুই রোগীর শরীরে।

শুক্রবার (১৪ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক

তিনি জানান, ভারত থেকে আসা দু’জনের মধ্যে আমরা ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস পেয়েছি। নির্দেশনা মোতাবেক তাদের টেস্ট হাসপাতালে (বক্ষব্যাধি হাসপাতাল) পাঠানো হয়েছে। ভারত থেকে যারা আসছেন তাদের আমরা কঠোর নজরদারির মধ্যে রেখেছি। ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে তা ভয়াবহ হবে ।

এর আগে (৮ মে) এভারকেয়ার হাসপাতালের একটি নমুনায় এই ধরন পাওয়া গেছে। ওই সময়ে বিষয়টি নিশ্চিত করেছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর