গোটা পৃথিবী ইসরায়েলের পক্ষে থাকলেও তুরস্ক থাকবে ফিলিস্তিনিদের পক্ষে: এরদোগান

ইসরায়েলি হামলায় মারা গেছে ফিলিস্তিনের ১১৯ নাগরিক। তাদের মধ্যে আছেন অনেক শিশু ও অন্তঃসত্বা নারীও। একইসাথে গাজার ৩১টি স্কুল ও ১কটি হাসপাতাল ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী সেনারা।

এসব ঘটনায় ক্ষুদ্ধ হয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নে তুরস্ক চুপ থাকবে না। যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবু তুরস্ক চুপ করে থাকবে না। শুক্রবার (১৪ মে) এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় তিনি ‘ক্ষুব্ধ’। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত ও ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও মানবতার সম্মান রক্ষার জন্য জেরুজালেমের পাশে দাঁড়ানো কর্তব্য।

তুরস্কের ক্ষমতাধর এই নেতা বলেন, যারা চুপ করে থেকে অথবা প্রকাশ্যে ইসরায়েলের রক্তপাতকে সমর্থন করে, জেনে রাখা উচিত এক দিন তাদেরও এমন দিন আসবে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্তব্য জেরেুজালেমে শান্তি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা। সূত্র: আল জাজিরা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর