রান্না করা খাবার নিয়ে ঈদের দিন এতিমদের মাঝে এসপি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজের বাসায় রান্না করা খাবার নিয়ে এতিম শিশুদের মাঝে হাজির হন যশোরের সম্মানিত পুলিশ সুপার। শুক্রবার (১৪মে) বিকাল ৪ টায় সরকারি শিশু পরিবার(বালিকা) এতিম শিশু আশ্রমে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় এতিম শিশু আশ্রমে অবস্থানরত ১২০ জন শিশুর মধ্যে বাসায় রান্না করা খাবার বিতরন করেন শোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।
এ অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, এই এতিম শিশুদের জন্য আমার পক্ষ থেকে বাসায় রান্না করা কিছু খাবার সামগ্রী নিয়ে তাদের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে চলে আসলাম।
এসময় পুলিশ সুপার শিশুদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং কিছু ঈদের আনন্দময় মুহুর্ত তাদের সাথে কাটান। আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
এন্টনি দাস/ বার্তা বাজার/এসজে