নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির (২৯) হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর তার বড় ভাই নুরুদ্দিন নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মে) মধ্যরাতে ছোট ভাইয়ের শূন্যতা তুলে ধরে ওই স্ট্যটাসটি দেন তার বড় ভাই।
তিনি লিখেন, প্রাণপ্রিয় ছোট ভাইবিহীন ১ম ঈদ।
হে আল্লাহ!
যারা আমাদের হাসি-আনন্দ নিয়েছে কেড়ে
যারা আমার বৃদ্ধ মা-বাবার
সুখ-শান্তি-ঘুম নিয়েছে কেড়ে
তুমি তাদের দিও না ছেড়ে।
যারা আমাদের চোখে দিয়েছে জল
তুমি তাদের দিও তার প্রতিফল
তুমি ছাড় দিলেও দাও না ছেড়ে
তোমার আজাব আসুক তেড়ে
তুমি তাদের দিও না ছেড়ে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চাপরাশিরহাট পূর্ববাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
এতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ গুলিবিদ্ধ অর্ধশতাধিক আহত হন। পর দিন শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক মুজাক্কির।
নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাষ্টারের ছেলে। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।
বার্তাবাজার/নব