দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮৫২ জন রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।
শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ১০২ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ , চট্টগ্রামে ৭, রাজশাহীতে ২, খুলনায় ৩, সিলেটে ২ এবং রংপুরে ৩ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ৬০ বছরের বেশি ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।
এছাড়াও নতুন করে আরও ৮৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনের।
বার্তাবাজার/নব