ঈদে গ্রামে যাওয়াদের বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার আহ্বান

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে যারা ঈদ করতে গ্রামে গেছেন লকডাউন শেষ হওয়ার আগে তাদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান।

মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, এক মাসের সিয়াম সাধনার পর আমরা আজ ঈদ উদযাপন করছি। ঢাকাবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। করোনা পরিস্থিতির মধ্যে আমরা ঈদ উদযাপন করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

তিনি আরও বলেন, নাড়ির টানে যারা ঢাকা থেকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বিভিন্ন জেলায় গেছেন তাদের সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার অনুরোধ করছি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর