দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি শাজাহান খানের

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গ্রামে যাওয়া রাজধানীবাসীকে ফেরাতে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (১৪ মে) সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনের সামনে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদের আগে মানুষ যেভাবে গ্রা‌মে গেছেন, তারা ঠিক একই ভাবে আবার ফি‌রে আস‌বেন। তা‌দের ঘ‌রে আট‌কে রাখা যাবে না। তাই তাদের দু‌র্ভোগ কমা‌তে ক‌য়েক‌দি‌নের জন্য হ‌লেও দূরপাল্লার প‌রিবহন চালু করা জরু‌রি।

ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে দূরপাল্লার পরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে ঈদের দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

শাজাহান খান বলেন, আমরা সরকারের সকল নির্দেশনা পালন করি। সরকারও আমাদের বিভিন্ন বিষয়ে দেখেন। এ খাতে আমাদের ৬০ থেকে ৭০ লাখ শ্রমিক রয়েছে। তাদের মধ্যে মাত্র দুই থেকে আড়াই লাখ অনুদান পেয়েছে। সরকার পরিবহন শ্রমিকদের যে অনুদান দিয়েছে তা পর্যাপ্ত নয়।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে একটি তালিকা দিয়েছি। সেই তালিকা অনুযায়ী সবাইকে অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা চাচ্ছি। দেশের অর্থনীতিকে সবচেয়ে বেশি সচল রাখে পরিবহন খাত।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর