ঈদের দিনে বৃষ্টির কবলে চট্টগ্রাম, তলিয়ে গেছে বিভিন্ন স্থান

চট্টগ্রামে এক ঘণ্টার ভারি বর্ষণে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন স্থান। এতে দুর্ভোগে পড়েন ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা। ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারি বর্ষণে জলজটের সৃষ্টি হয় নগরীর শুলকবহর, প্রবর্ত্তক মোড়, কাতালগঞ্জ, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়াসহ নিচু এলাকাগুলোতে। বৃষ্টিতে কিছু সড়ক আর গলি তলিয়ে যায় কোমর সমান পানিতে।

গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে, ভারি বৃষ্টিতে ধসের আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি মধ্যরাতে আবারো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর