আস্থা ভোটে হেরেও নেপালের প্রধানমন্ত্রী ওলি

পার্লামেন্টে আস্থা ভোটে হেরেও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কেপি শর্মা ওলি। তাকে পুনরায় নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি।

বিরোধী দলগুলো সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় পার্লামেন্টের সবচেয়ে বড় দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ পান তিনি।

গত সোমবার নেপালের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটিতে করোনা পরিস্থিতি সামলাতে না পারার অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।

শপথ নেওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটে জয় পেতে হবে ওলিকে। আর ব্যর্থ হলে নতুন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হবে। এতেও ব্যর্থ হলে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করারপ পর আরেক দফা নির্বাচনের পথে হাঁটবে নেপাল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর