আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হোক
ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হোক। সেখানে যে অমানবিক অন্যায়-অবিচার চলছে তা বন্ধ হোক।
তিনি বলেন, ঈদের দিন আল্লাহর কাছে প্রার্থনা করি, দেশ ভয়াবহ করোনা মহামারি থেকে মুক্তি পাক। দেশে যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক। বাংলাদেশের সব মানুষ সুখে থাক। ভালো থাক। তাদের জীবনে সমৃদ্ধি আসুক।
শুক্রবার (১৪ মে) জাতীয় বায়তুল মোকাররম মসজিদে ঈদুল ফিতরের তৃতীয় জামাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ দিনে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনি মুসলমানদের ওপর যে হামলা হচ্ছে তা যেন বন্ধ হয়ে যায়, যেন শান্তি ফিরে আসে। পাশাপাশি আমি এই হামলার নিন্দা জানাই।
বার্তাবাজার/পি