ভারতে বজ্রপাতে ১৮ বন্যহাতির মৃত্যু

ভারতের আসাম রাজ্যে বজ্রপাতে ১৮ বন্যহাতির মৃত্যু হয়েছে। নাগাও জেলায় প্রত্যন্ত অঞ্চলে হাতিগুলোর মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ মে) স্থানীয়রা এসব হাতির মরদেহগুলো দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। এরপর পাহাড়ের ওপরে ১৪টি ও নিচে ৪টি হাতির মরদেহ উদ্ধার করে বন বিভাগের লোকজন।

বুধবার (১২ মে) রাতে হওয়া বজ্রপাতের কারণে হাতিগুলোর মৃত্যু হতে পারে বলে নিশ্চিত করেছে রাজ্যের বন বিভাগ।

রাজ্যের বনমন্ত্রী পরিমল সুকলাবৈদ্য জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে। অন্য কারণে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বন ও ভেটেরিনারি কর্মকর্তাদের একটি দল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর