ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

ফিলিস্তিনে হামলার প্রতিবাদের ইসরায়েলকে লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে কমপক্ষে ৩টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিন জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ইসরায়েল সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবানন থেকে ওই তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। তাদের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইসরায়েলি বিমানগুলো গাজা উপত্যকায় দফায় দফায় হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার (১৪ মে) সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১১৩ তে দাঁড়িয়েছে, যাদের মধ্যে অন্তত ৩১ শিশু। এছাড়া এসব হামলায় ৫৮০ জন আহত হয়েছে। ইসরায়েল সেনাবাহিনীর ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর