বিধিনিষেধ প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার আহ্বান তাপসের

সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে গ্রামে যারা গিয়েছেন তাদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

আজ শুক্রবার (১৪ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

শেখ ফজলে নুর তাপস বলেন, নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মার কাছে, পরিবারের কাছে ঈদ করতে গেছেন, যেহেতু বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদের ঢাকায় ফেরার অনুরোধ করছি।

তিনি বলেন, একমাসের সিয়াম সাধনার পর আমরা আজ ঈদ উদযাপন করছি। আমি ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। করোনার মধ্যে আমরা ঈদ উদযাপন করছি। আমার কামনা আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর