একমাস সিয়াম সাধনার পর শুক্রবার সারাদেশে পালিত হবে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তবে ঈদের দিনেও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, উত্তরাঞ্চলে কম হলেও রাজধানীসহ মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরাঞ্চলে কিছুটা কম হবে।
তারা আরও জানায়, ঢাকাসহ নিচের দিকের এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এছাড়া সারাদেশের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বার্তা বাজার/এসজে