মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ঈদ উপলক্ষ্যে মাত্র ৩ দিনে ১ কোটি ৭৫ লাখ ৩৪২ টার রাজস্ব আদায় করা হয়েছে। ১০ মে থেকে ১২ মে পর্যন্ত এই রাজস্ব আদায় করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ এবার ব্যক্তিগত গাড়ি কিংবা কোনো গাড়ি ছাড়াই ফেরি ব্যবহার করে পদ্ম নদী পাড়ি দিয়েছেন। পাশাপাশি ছিল পণ্যবাহী গাড়িও।
জানা যায়, ১০ মে পাটুরিয়া ঘাট হয়ে যানবাহন পার হয়েছে ৩ হাজার ৮৮৫টি। আর এতে সরকার রাজস্ব পেয়েছে ২৬ লাখ ৭৪ হাজর ৯৮৪ টাকা। ১১ মে যানবাহন পার হয়েছে ৪ হাজার ২৪২টি। আর সরকার রাজস্ব পেয়েছে ২১ লাখ ৭৬ হাজার ১০৪ টাকা এবং ১২ মে যানবাহন পার হয়েছে ৯ হাজার ২৬৩টি। এতে সরকার রাজস্ব পেয়েছে ৪৯ লাখ ২৪ হাজার ২৫৪ টাকা।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের এজিএম নাছির মোহাম্মদ চৌধুরী জানান, ঈদযাত্রার ১০ থেকে ১২ মে পর্যন্ত এক কোটি ৭৫ লাখ ৩৪২ টাকা রাজস্ব আদায় হয়েছে।
বার্তা বাজার/এসজে