আসল ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করিনি, ইসরাইলকে উড়িয়ে দিবো: হামাস

ইসরাইলকে লক্ষ্য করে এখন পর্যন্ত যে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে তার সবই পুরনো ছিল। মূল অস্ত্র এখনও ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল আরোয়ি।

আল-আকসা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের কয়েক জন কমান্ডারের শাহাদাতের কারণে প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়ে পড়বে এটা ভাবা ঠিক হবে না। শত্রুদের এমন ভাবনা মারাত্মক ভুল। বাস্তবে প্রতিরোধ সংগ্রাম প্রতিদিনই আরও শক্তিশালী হবে।

হামাসের এই নেতা বলেন, প্রতিরোধ সংগ্রামীরা মাসের পর মাস শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। দখলদার ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের পর এবার ‘রামুন’ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি আমরা।

এদিকে হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, আজ (বৃহস্পতিবার) ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামুন বিমানবন্দরে মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র ‘আইয়াশ’ এর সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব ২২০ কিলোমিটার, সেখানে ২৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর