সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে মাসব্যাপী ‘মানবতার ইফতার বাজার’ এর আজ (বৃহস্পতিবার) ছিলো শেষ দিন। শেষ দিনেও সাভারের সিটি সেন্টার ও আড়াপাড়া এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এব্যাপারে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক জানান, চলমান লকডাউনের কারণে গতবছরের মতো এবছর আমরা রমজানের শুরুর দিন থেকে ‘মানবতার ইফতার বাজার’ শুরু করতে পারিনি। গত ২৫ এপ্রিল, ২০২১ তারিখে আমরা সাভারের দুইটি এলাকায় আমাদের কার্যক্রম শুরু করি। এই ঊনিশ দিনে আমরা সাভারে মোট সাড়ে নয় হাজার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেছি।
আতিকুর রহমান আতিক আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিলো করোনার মহামারিতে দেশের অসহায় ও কর্মহীন মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ দাঁড়াবে। এই নির্দেশনার পর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনায় সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ায়। এসময় অসহায় কৃষকের দান কেটে মাড়াই করে তাদের বাড়িতে পৌঁছে দেয় দেশব্যাপী ছাত্রলীগের বিভিন্ন ইউনিট।
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, সাভারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় সাভার উপজেলা ছাত্রলীগ সাভারের অসহায় মানুষের পাশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে তা বাস্তবায়ন করে। এরই ধারাবাহিকতায় সাভারে সিটি সেন্টার ও আড়াপাড়া এলাকায় প্রতিদিন করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। আমাদের এই কার্যক্রমে দিকনির্দেশনা দিয়ে পাশে থাকার জন্য আমি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সাভার উপজেলা ছাত্রলীগ ও এর অন্তর্গত বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের এই ঊনিশ দিন ‘মানবতার ইফতার বাজার’ কার্যক্রমে অক্লান্ত পরিশ্রম করে পাশে থাকার জন্য তাদেরকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই।
মানবতার ইফতার বাজার এর শেষ দিনে আরও উপস্থিত ছিলেন, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামউদ্দিন টিপু, পৌর যুবলীগ নেতা রাজিম ভূইয়া মিশু সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
আল মামুন খান/বার্তা বাজার/এসজে