ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশের সামর্থ্যবান মানুষদের উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনার বাড়ির আশপাশে সব অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা না করলে আপনাদের ঈদ হবে না।
বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, দেশের এ কঠিন সময়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার বাড়ির আশপাশে সব অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা না করলে আপনাদের ঈদ হবে না।
করোনা পরিস্থিতিতে গ্রামে ঈদ করতে যাওয়ার সময় ফেরিতে ছয়জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তিনি বলেন, সড়ক-মহাসড়ক, নৌপথে জনগণের ভোগান্তি, হতাহত ও হ-য-ব-র-ল অবস্থার জন্য মূলত সরকার দায়ী।
বার্তা বাজার/এসজে