নিজের ইমামতিত্বে ঘরেই ঈদের নামাজ আদায় করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পরিবার নিয়ে নিজের ঘরেই ঈদের নামাজ আদায় করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। করোনাকালে ঘরের ভেতর অনুষ্ঠিত জামাতের ইমামতিও তিনি নিজে করেন।

বৃহস্পতিবার (১৩ মে) মধ্যপ্রাচ্যসহ অনেক দেশের মতো মালয়েশিয়ায়ও যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে মহামারী করোনার কারণে দেশটিতে নিষ্প্রাণ ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাড়ির ওই জামাতে অংশ নেন তার পরিবারের সদস্য ও বাড়ির কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মীরা।

বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই পারিবারিক পরিবেশে নামাজ আদায়ের ছবি আপলোড করেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি লিখেন, আজ সকালে সবাইকে নিয়ে নিজ বাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ সাধারণ পরিবেশে আদায় করেছি।

এদিকে, এবার লোকসমাগম নিয়ন্ত্রণ করে ঈদের নামাজের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার। ফলে মহামারি করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনেই সতর্কতার সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন দেশটির ধর্মপ্রাণ মুমিন মুসলমান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর