ফিলিস্তিনের নাবলুস শহরের কাছে এক ফিলিস্তিনি মুক্তিকামী যুবকের ছোড়া গুলিতে আহত হয়েছে দুই ইসরাইলি সেনা। ঈদের দিন (বৃহস্পতিবার) এই ঘটনা ঘটে।
পরে অবশ্য ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি ওই যুবকও শহীদ হয়েছেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা শাহাব এই তথ্য জানিয়েছে।
দুই সপ্তাহে আগেও বেথেলহাম শহরের কাছে এক ফিলিস্তিনি তরুণ শাহাদাৎপিয়াসী অভিযান চালায়। এরপর ইসরাইলি সেনারা গুলি করে তাকে আহত করে।
ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত হত্যা-নৃশংসতা ও আগ্রাসনের জবাবে এ ধরনের পদক্ষেপ স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র। যতদিন ইসরাইলি বর্বরতা অব্যাহত থাকবে ততদিন ফিলিস্তিনিদের পক্ষ থেকে এ ধরনের জবাব আসতেই থাকবে।
বার্তা বাজার/এসজে