চাঁদ দেখা গেছে, কাল ঈদ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (১৪ মে) সারাদেশে পালিত হবে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত দিনটি। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় খুলনার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

এরই মধ্যে শুরু হয়ে গেছে শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

কালকের দিনটি শুরু হবে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। করোনা পরিস্থিতিতে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন মসজিদে ইতোমধ্যে সে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এছাড়া ‘স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশ’ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর