দেলদুয়ারে ঈদ উদযাপন করলো ৪০ পরিবার

টাঙ্গাইলের দেলদুয়ার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ৪০ পরিবারের। বৃহস্পতিবার (১৩ মে) উপজেলার শশীনাড়া গ্রামে ঈদ উদযাপন করেন তারা। ২০১২ সাল থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এ গ্রামের মানুষ রোজা ও ঈদ

উদযাপন পালন করে। সকাল ৯টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদির সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন গ্রামের মুসল্লিরা।

হাসান শিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর