মুসলিমদের দেশ ফিলিস্তিনেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার (১৩ মে) এই উৎসবের দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় মারা গেছেন ১৭ শিশু ও ৮ অন্তঃসত্ত্বা নারী। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে।
আল জাজিরার এক খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ঘুম থেকে উঠেই গাজা উপত্যকার ফিলিস্তিনিরা ইসরায়েলি যুদ্ধবিমানের হামলার শিকার হয়।
সেখানে বহুতল ভবনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে আকাশ থেকে। এতে গাজার আরেকটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া উপত্যকার রাফাহ শহরে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, অব্যাহত হামলায় ৩৯০ ফিলিস্তিনি আহত হয়েছেন। নতুন করে আরও একটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গাজায় তিনটি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এতে নিহতের সংখ্য আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা বাজার/এসজে