ঈদের আগের দিন পাকা ঘর পেয়ে খুশি পাবনার হালিমা বেগম

পাবনা সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের সাধুপাড়া জুটপটি জেলা পরিষদের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঈদের আগরে দিন পাকা ঘর পেয়ে খুশি মোছাঃ হালিমা বেগম।

আজ বৃহস্পতিবার বিকেলে ঘরটির উদ্ধোধন করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, অসচ্ছল মানুষদের পাশে আছেন তিনি। সাধারণ মানুষ দুবেলা দুমুঠো অন্য ও বাসস্থল ব্যবস্থা করছে বর্তমান সরকার।
সারা বিশ্ব যখন করোনাভাইরাস মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে, তখনও সাধারণ মানুষের পাশে আছেন সরকার। তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে ঈদ উদযাপন করার আহ্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজন ভূষণ রায়, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকিসহ স্থানীয় নেতৃবৃন্দ’রা।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর