দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৬ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ , চট্টগ্রামে ৯, রাজশাহীতে ৩, খুলনায় ১, রংপুরে ১, ময়মনসিংহে ১ এবং সিলেটে ৩ জন রয়েছেন। এই সময়ে বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ৬০ বছরের বেশি ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের একজন রয়েছেন।
বৃহস্পতিবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও নতুন করে আরও ১ হাজার ২৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনের। নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭০ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব