প্রতিবারের মত এবারও ঈদ উপলক্ষ্যে সুবিধা বঞ্চিতদের ঈদ সামগী উপহার দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রিয়েল ওয়েল উইশার্স।
সোমবার (১০ মে) রাতে গাজীপুরের মাওনা ও শ্রীপুর এলাকায় তাদের এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠন এর সভাপতি মো. ফুয়াদ বেগের উপস্থতিত্বে এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, সংগঠনের ব্লাড ম্যানার আবদুল্লাহ খান সোহান, নরসিংদী শাখার সাবেক সভাপতি অনিক সরকার, আল আমিন প্রমুখ।
করোনার কারণে সীমিতভাবে তারা তাদের বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। এবার ৭৫টি পরিবারকে ঈদের উপহার হিসেবে ঈদের দিনের প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে তারা। এর মধ্যে ছিল- ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, বিস্কুট, মুড়ি, সাবান ইত্যাদি।
এ বিষয়ে সংগঠনের সভাপরি ফুয়াদ বেগ জানান, আমরা প্রতিবারই ঈদ ও শীতকালে ছিন্নমুল মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু এবারের লকডাউনের কারণে আমরা ব্যাপকভাবে এই কাজটা করতে পারিনি। যদিও ব্যাপকভাবে না করতে পারায় খারাপ লাগছে। তবুও মানুষদের জন্য অল্প কিছু করতে পেরেও আনন্দ লাগছে।
উল্লেখ্য, রিয়েল ওয়েল উইশার্স একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে। তখন থেকেই ঈদে তাদেরকে দেখা যায় ছিন্নমুল শিশুদের জামা বিতরণ করতে। তারা ২০১৪ সালে ১৩০ জন, ২০১৫ সালে ২৮০ জন, ২০১৬ সালে ৫৭০ জন ও
২০১৭ সালে ৮০০ জনেরও বেশি শিশুকে নতুন জামা কিনে দিয়ে হাসি ফুটিয়েছে।
বার্তা বাজার/এসজে