আজ ৩০ রমজান, শেষ রোজা। আজ ইফতারের মধ্য দিয়েই শেষ হচ্ছে দীর্ঘ ১ মাসের সিয়াম সাধনা। ঢাকায় আজ ইফতার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। ঢাকার সময়ের সঙ্গে দেশের কিছু জেলার ইফতারের সময়ের মিল রয়েছে।
ঢাকার সময়ের সঙ্গে কিছু সময় যোগ বা বিয়োগ করে অন্যান্য জেলার ইফতারের সময়সূচি নির্ধারিত হয়ে থাকে।
ইফতারের দোয়া:
بِسْمِ الله – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
(আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ’লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর হামার রা-হিমিন।)
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।
বার্তাবাজার/পি