দুর্গাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাও গ্রামে মোসাঃ দিলারা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনায় তার স্বামী আবু বকর সিদ্দিক (৪২) ও শাশুড়ী মোসাঃ আমেনা (৬৫) কে জিজ্ঞাসাবাদের জন্য দুর্গাপুর থানায় আনা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে পরিবারের লোকজন ঘুমিয়ে পরে। সেহেরী খাওয়ার জন্য অন্যান্য দিনের মতো সকালেই উঠেন। সেহেরী খাওয়া শেষে ফজরের নামাজ আদায় করেন। পরবর্তিতে তার স্ত্রী নামাজে থাকা অবস্থা আবু বকর ঘুমিয়ে পরে। ভোরে হাসের বাচ্চার শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান তার স্ত্রী মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। তার স্বামীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর