ঈদুল ফিতরে ৪ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ৪ দিনের জন্য আমদানী রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ ১৩ মে বৃহস্পতিবার থেকে আগামী ১৬ মে রবিবার পর্যন্ত দেশের অন্যতম এই স্থল বন্দরটি দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুরকান খলিফা জানান ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে তিনি বলেন, স্থলবন্দর দিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে ঈদে চারদিন বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ভারত থেকে হাইকমিশনারের অনুমোদন নিয়ে যারা এ বন্দর দিয়ে ফিরতে চাচ্ছেন, তাদের আসতে কোনো বাধা নেই। এ চারদিন রফতানি বন্ধ থাকলেও অনুমোদন নেয়া যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর